ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর -১ আসনের জামায়াত প্রার্থীর মোটর শোভাযাত্রা

প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার ফিরিয়ে দেবে

নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুর- ১ আসনের জামায়াত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা’র পক্ষে “রাইড ফর জাস্টিস” স্লোগানে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে শুরুহওয়া মোটর শোভাযাত্রায় প্রায় ১৫০০ মোটরযান অংশ নেয়।

ফরিদপুর -১ সংসদীয় আসভুক্ত আলফাডাঙ্গার কামারগ্রাম থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি বোয়ালমারী উপজেলা হয়ে মধুখালীর উপজেলার কামারখালী গিয়ে শেষ হয়। এ সময় জামায়াতের এ প্রার্থী চারটি পথসভায় বক্তব্য রাখেন।

প্রফেসর ড. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, অতীতের রাজনীতি আর ফিরে আসতে দেব না, দেশবাসিকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব, আমরা নির্বাচিত হলে কৃষি সিন্ডিকেট ভেঙে দেবো,যাতে আমাদের কৃষকরা তার উৎপাদিত পণের ন্যায্যমূল্য পায়। দেশের কৃষক শ্রমিকরা দেশ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে, অথচ তাদের ন্যায্যতা দেওয়া হচ্ছে না। জামায়াতে ইসলামী দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ।
তিনি বলেন দেশের মাদক ও দুর্নীতি প্রতিরোধ করা হবে, দেশের যুবসমাজ যাতে সুস্বাস্থ্য অধিকারী হয় এবং দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে সেদিকেই আমরা গুরুত্বারোপ করবো।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে, জামায়াতের জেলার কর্মপরিষদ সদস্য ইমারত হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা আমির হাফেজ মো: বেলাল হুসাইন, পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান, মধুখালীর আমির আলিমুজ্জামান, আলফাডাঙ্গার আমির মাওলানা কামাল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য

error: Content is protected !!

ফরিদপুর -১ আসনের জামায়াত প্রার্থীর মোটর শোভাযাত্রা

আপডেট টাইম : ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :