দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মানিক কুমার দাস: ফরিদপুর পৌরসভার কর্মচারী মোহাম্মদ লাল ফকির (৬৮) শ্বাসকষ্টজনিত কারণে মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, তিনি ফরিদপুর পৌরসভা পরিচালিত সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পিয়ন পদে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার মাধ্যমে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে একজন পরিচিত মুখ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরে জানানো হবে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মানিক কুমার দাস:
ফরিদপুর পৌরসভার কর্মচারী মোহাম্মদ লাল ফকির (৬৮) শ্বাসকষ্টজনিত কারণে মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, তিনি ফরিদপুর পৌরসভা পরিচালিত সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পিয়ন পদে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার মাধ্যমে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে একজন পরিচিত মুখ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরে জানানো হবে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।