ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলা বিএনপি’র প্রতীকী অনশন কর্মসূচি পালিত

দেশব্যাপী দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।
আজ সকাল  সাড়ে ১০  টা থেকে  ফরিদপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করে তারা । এতে  সংগঠনের সাবেক   সাধারণ সম্পাদক  সৈয়দ মোদাররেস আলী ইসা এর  সভাপতিত্বে এ  প্রতীকী অনশন  কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আহ্বায়ক  এ্যাড. হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন,জেলা যুবদলের  সাবেক সাধারণ সম্পাদক  একে কিবরিয়া স্বপন, মহানগর যুবদল সভাপতি  বেনজীর আহমেদ তাবরীজ, শহর বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন লাভলু,  জেলা ছাত্রদলের সভাপতি  সৈয়দ আদনান হোসেন অণু সহ  জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের  অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশে নিত্য প্রয়েজনীয় দ্রব্যের দাম লাগামহীন। আওয়ামীগের নেতৃবৃন্দ অবৈধভাবে দেশের অর্থ পাচার করে বিদেশে বিলাসবহুল বাড়ি বানিয়ে বসবাস করছে যার ফলশ্রুতিতে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের প্রতি তাদের কোন দরদ নেই। তারা বলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সিন্ডিকেটের কারণে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর কোন ক্ষমতাই নেই সরকারের।অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না কমালে সাধারণ জনগণকে সাথে নিয়ে বিএনপি নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার পতনের হুমকি দেন। সভার সভাপতি  তার বক্তব্য শেষে  অনশন কারীদেরকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়া জীবিত থাকলে গুপ্ত স্লোগানের কী হতো

error: Content is protected !!

ফরিদপুর জেলা বিএনপি’র প্রতীকী অনশন কর্মসূচি পালিত

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :
দেশব্যাপী দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।
আজ সকাল  সাড়ে ১০  টা থেকে  ফরিদপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করে তারা । এতে  সংগঠনের সাবেক   সাধারণ সম্পাদক  সৈয়দ মোদাররেস আলী ইসা এর  সভাপতিত্বে এ  প্রতীকী অনশন  কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আহ্বায়ক  এ্যাড. হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন,জেলা যুবদলের  সাবেক সাধারণ সম্পাদক  একে কিবরিয়া স্বপন, মহানগর যুবদল সভাপতি  বেনজীর আহমেদ তাবরীজ, শহর বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন লাভলু,  জেলা ছাত্রদলের সভাপতি  সৈয়দ আদনান হোসেন অণু সহ  জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের  অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ ফরিদপুর সি এন্ড বি ঘাট নৌবন্দরের অচলাবস্থার দূরীকরণে মানববন্ধন অনুষ্ঠিত 