আপডেট টাইম :
০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
১০৭
বার পঠিত
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন
মানিক কুমার দাস: ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর কাঠপট্টিতে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মোঃ ইমদাদ হোসেন, এম টি আক্তার টুটুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মানিক কুমার দাস:
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফরিদপুর কাঠপট্টিতে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মোঃ ইমদাদ হোসেন, এম টি আক্তার টুটুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।