ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মিথ্যাচার গুজব  সন্ত্রাস জঙ্গিবাদ দেশ বিরোধী  ষড়যন্ত্র , এবং হরতালের বিরুদ্ধে ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বেলা ১২:১৫ মিনিটে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ।
শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসের সামনে উক্ত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের আহবায়ক শাহিদ উদ্দিন আহমেদ ‌, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব।
সভায়  বক্তারা ‌ বলেন বিএনপি জামাত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে।  তারা আজকে হরতাল ডেকে দেশের উন্নয়নমূলক কার্যক্রম কে বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে।
বক্তারা বলেন বিএনপি’র আজকের হরতাল সফল হয়নি । স্বাভাবিকভাবেই অন্যদিনের মতো ‌ মানুষের ‌ জীবনযাত্রা অব্যাহত রয়েছে । মানুষ তাদের দৈনন্দিন কাজ করছে। অথচ আজকে যারা বিএনপি’র পক্ষ থেকে  হরতাল ডেকেছিল তারা কোথায়? আপনারা হরতাল ডেকেছেন সে হরতাল সফল হয়নি জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে।
বক্তারা বলেন, গতকাল বিএনপি জামাতচক্র প্রধান বিচারপতির বাসায় হামলা করেছেন আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি। পাশাপাশি একজন পুলিশ সদস্যকে হত্যা করেছেন বক্তারা অবিলম্বে উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের ‌ আইনের আওতায় এনে ‌ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন সংবিধান মেনে আগামী বছরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে । উক্ত নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এর আগে শান্তি সমাবেশের সমর্থনে ‌ শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক মোটর বাইক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতার ওপর গুরুত্বারোপ

error: Content is protected !!

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :