ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের মধুখালীতে বকেয়া পাওনার দাবীতে সভা

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিককর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিককর্মচারী কর্মকর্তাদের বকেয়া পাওনার দাবীতে সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্য গোদাম চত্বর তেতুল তলায় ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিতেত্ব সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, মোঃ সিদ্দিকী আলী খান, মোঃ রেজাউল হক, মোঃ ফিরোজ মিয়া,মোঃ রফিকউদ্দিন মোল্যাসহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ শমিক কর্মচারীর ও কর্মকর্তাদের গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে।

ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া প্রায় ২৫ কোটি টাকা হলেও সদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্ধ পাওয়া গেছে। এ জন্য প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভায় বক্তাগণ।

এখনও প্রায় ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা পাওনা রয়েছে ফরিদপুর চিনিকলের কাছে। সভায় বক্তাগণ বলেন ৬/৭ বছর অবসর গ্রহন করলেও পাওনা টাকা পাচ্ছি না। পাওনা টাকা না পাওয়ার কারনে ৩শটি পরিবার মানবেতর জীবনযাপন করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শটি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই

error: Content is protected !!

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের মধুখালীতে বকেয়া পাওনার দাবীতে সভা

আপডেট টাইম : ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধিঃ :