ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ৬ জনের নামে ১০ লক্ষ টাকার চাঁদাবাজির মামলা

ফরিদপুর পৌরসভার সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামচুল আলম চৌধুরীসহ ছয়জনের নামে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন নর্থ  চ্যানেল ইউনিয়ন  চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হানিফ শেখ, ফরিদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা চুন্নু শেখ ও আওয়ামী যুবলীগের কর্মী দীপঙ্কর দাস।গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নম্বর আমলি আদালতের বিচারক নাসিম আহমেদ কোতোয়ালি থানাকে মামলাটি এফআই হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান এ মামলাটি দায়ের করেন। একই দিন সন্ধ্যায় ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আবু জাফর জানান, আদালত ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান

error: Content is protected !!

ফরিদপুরে ৬ জনের নামে ১০ লক্ষ টাকার চাঁদাবাজির মামলা

আপডেট টাইম : ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :