ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে স্বেচ্ছাশ্রমে কুমার নদে চলছে পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কুমার নদে শুরু হয়েছে কচুরিপানা পরিস্কার অভিযান। নদের তিন কিলোমিটার অংশে ১০টি  স্থানে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীসহ কয়েকশ শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছে।

শনিবার সকাল সাতটায় শহরের বিসর্জন ঘাট সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ অভিযানের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌরমেয়র অমিতাভ বোস,জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, পরিচ্ছন্নতা অভিযানের পর কুমার নদে কেও ময়লা আবর্জনা ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নদীর দুইপাড়ে অবৈধ দখলে থাকা স্থাপনাও ভেঙে ফেলা হবে।

শহরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কুমার নদের নাব্যতা ফিরিয়ে আনা ও নদের পানি ব্যবহারযোগ্য করে তুলতে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করছে। এ কার্যক্রমে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা সহযোগিতা করছে।

কুমার নদকে পরিচ্ছনকাজে অংশ নেওয়া নারী নেত্রী আসমা আক্তার মুক্তা জানান, কুমার নদ এই শহরের প্রাণ। আমরাই একে প্রতিনিয়ত হত্যা করছি । এখন থেকেই প্রত্যেকের সিদ্ধান্ত নিতে হবে আর নয় পরিবেশ নষ্ট। এটা না হলে এ সমাজে মানুষকে কড়া মূল্য দিতে হবে। তিনি প্রশাসনের কাছে দাবি তুলে বলেন, সে যেই হোক নদে পানি প্রবাহে যারা বাধা সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাব-এজেন্টদের জবাবদিহি ও রিক্রুটিং এজেন্সিগুলোর গ্রেডিং প্রয়োজন

error: Content is protected !!

ফরিদপুরে স্বেচ্ছাশ্রমে কুমার নদে চলছে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
শেখ মফিজুর রহমান শিপন, যুগ্ম সম্পাদক :