ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ‌ সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

মানিক কুমার দাস:

ফরিদপুরে ‌ সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদকে গ্রেফতার এবং জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকের প্রাপ্ত পুরস্কার প্রত্যাহারের দাবিতে আজ শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা

এ সময় বক্তব্য রাখেন— অ্যাডভোকেট ‌মেহেরুন নিশা স্বপ্না, সাংবাদিক হাসানুজ্জামান, জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু, সোহেল রানা, আরিফ শেখ, জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান প্রমুখ।

বক্তাদের অভিযোগ ও দাবি

বক্তারা শেখ ফয়েজ আহমেদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে অবিলম্বে তাকে ফরিদপুর প্রেসক্লাব থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানান।

তারা বলেন, “যে ব্যক্তি সরাসরি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছেন তাকে কীভাবে সাহসী সাংবাদিক পুরস্কার দেওয়া হলো?”

বক্তারা অবিলম্বে তার পদক প্রত্যাহারের দাবি জানান। তারা উল্লেখ করেন, তিনি জুলাই–আগস্ট ঘটনার অন্যতম আসামি, তাই তাকে দ্রুত গ্রেফতার করতে হবে।

তারা বলেন, “তিনি আওয়ামী লীগের দোসর। অতীতে আওয়ামী লীগের সুবিধা নিয়ে একের পর এক অপকর্ম করেছেন।”

সাংবাদিকদের ক্ষোভ

জুলাই ২৪ গণঅভ্যুত্থানে যে সকল সাংবাদিক সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন, তাদের বাদ দিয়ে একজন বিতর্কিত ব্যক্তিকে সাহসী সাংবাদিকতা পুরস্কার দেওয়া হয়েছে—যা বোধগম্য নয়। ফরিদপুরের যারা সে সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাদের উপেক্ষা করে ফয়েজ আহমেদের মতো একজনকে পদক প্রদান করা হয়েছে। বক্তারা বলেন, “আমরা কোনো স্বৈরাচারের দোসরকে মেনে নেব না।”

ঘোষণা

মানববন্ধন থেকে জানানো হয়, আগামীকাল সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়া জীবিত থাকলে গুপ্ত স্লোগানের কী হতো

error: Content is protected !!

ফরিদপুরে ‌ সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :