ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে শ্রেণিকক্ষে কিশোর ও তার বাবাকে পাশবিক নির্যাতনকারী দলের মূল হোতা রুমা গ্রেফতার

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগ ‌ আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে  এক প্রেস ব্রিফিং  অনুষ্ঠিত হয়।
এদিন সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কর।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, ফরিদপুরে শ্রেণিকক্ষে কিশোর ও তার বাবাকে পাশবিক নির্যাতনকারী দলের মূল হোতা রুমা আক্তার  ১৭ মার্চ  সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় ইয়ামিন মৃধা ওরফে রাজু  ও তার পুত্র রাজন মৃধা কে আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে রুমার নেতৃত্বে তার আপন ভাই কুতুব উদ্দিন সহ আরো ৮-১০ জন  ইভা খাতুনকে ধর্ষণের অভিযোগ তুলে পাশবিক নির্যাতন করে।
ইয়ামিন মৃধা @ রাজু এর মেয়ে ইভা খাতুন (৮) আড়ুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী।  ইভা খাতুন এর মা জীবিত না থাকায় তার স্কুলের সহকারি শিক্ষক ইসরাত জাহান লিপি তাকে অত্যাধিক স্নেহ করতেন। সহকারী শিক্ষক ইসরাত জাহান লিপি ইতোপূর্বে ইভা খাতুনকে তার হেফাজতে রেখে লালন পালনের জন্য ইভা খাতুনের পিতার নিকট প্রস্তাব দেয়। ইং ১৪ মার্চ  তারিখ স্কুল ছুটির পর ইভা খাতুন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লিপি এর ফরিদপুরের বাসায় চলে যায়।
উক্ত ঘটনায় ইং ২০/০৩/২০২৩ তারিখ কুতুব উদ্দিন সহ অজ্ঞাতনামা ৮/৯ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মধুখালী থানার মামলা নং ১৬, তারিখ-২০/০৩/২০২৩ ইং।ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু  হয়। একই তারিখ এজাহারনামীয় ১নং আসামী কুতুব উদ্দিনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এজাহারনামী অপর দুই আসামী ফয়সাল ও জহিরুল গত ইং ২৩/০৩/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন লাভ করে। পরবর্তীতে ২৫/০৩/২০২৩ তারিখে মারধরের ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও চিত্রে শ্রেণিকক্ষে ডাস্টার হাতে নির্যাতনকারী আসামী রুমাকে গত ১৬/০৫/২০২৩ খ্রি: তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় মাঝকান্দি মোড় হতে গ্রেফতার করা হয়।
এখন পর্যন্ত গ্রেফতারকৃত আসামী: ১। কুতুব উদ্দিন (৩৬), পিতা-নাজিম উদ্দিন , ২। ফয়সাল (২০), পিতা-আসাদুল, ৩। জহিরুল (১৯), পিতা- শাজাহান, ৪। ফরমান মোল্লা (২১), পিতা-মৃত আসাদুল মোল্লা, ৫। সজীব মোল্লা (২২), পিতা-শাহজাহান মোল্লা, সর্বসাং-মাঝকান্দি, ৬। জুবায়ের শেখ (২০), পিতা-নবিয়াল শেখ, ৭। হাসিব ভূইয়া (২০), পিতা-নুর ইসলাম ভূইয়া, উভয় সাং-শিবরামপুর, ৮। মোঃ খালিদ মোল্লা (১৯), পিতা-মোঃ সাহিদ মোল্লা এবং সর্বশেষ ৯। রুমা, পিতা-নাজিম উদ্দিন সাং-মাঝকান্দি, সর্ব থানা-মধুখালী, জেলা-ফরিদপুর। সর্বমোট আটক ৯ জন । ধন্যবাদান্তে- জেলা পুলিশ, ফরিদপুর।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে শ্রেণিকক্ষে কিশোর ও তার বাবাকে পাশবিক নির্যাতনকারী দলের মূল হোতা রুমা গ্রেফতার

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :