ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে যৌনকর্মীকে পিটিয়ে হত্যার মূল আসামি আজিম গ্রেফতার

ফরিদপুরে যৌনকর্মী বৃষ্টি বেগম (৩৫) কে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি  মো. আজিম (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর  শনিবার  দুপুরে আজিম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে শহরের আলীপুর পাকিস্তান পাড়া মহল্লার একটি বাড়ি থেকে আজিমকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজিমকে গ্রেপ্তার করা হয়। পরে আজিম দুপুর ২টার দিকে ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালতের বিচারক  অতিরিক্ত চীফ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট রাইসা সরকারের কাছে ১৬৪ ধারায় এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: দুই দেশের নির্বাচনের পরিণতি হবে বিশ্বব্যাপী

error: Content is protected !!

ফরিদপুরে যৌনকর্মীকে পিটিয়ে হত্যার মূল আসামি আজিম গ্রেফতার

আপডেট টাইম : ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :