ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ভাঙ্গায় স্কুলছাত্র‌ আদেল হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত

ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্র আদেল উদ্দিন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।আজ রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- ভাঙ্গা উপজেলার মালিগ্রাম গ্রামের আয়ুব আলীর ছেলে সিকিম আলী ও সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের মালেক মাতুব্বরের ছেলে আকরাম মাতুব্বর। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরদুয়াইর জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আদেল উদ্দিন ওরফে আরিফ পাশের বাজারের দোকানে টেলিভিশন দেখতে যায়। রাতে আর ফিরে না আশায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার পরিবারের সদস্যরা।
পরদিন ভাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। নিখোঁজের ৮ দিন পর ব্রাহ্মণপাড়া বাওড়ের গম ক্ষেতের মধ্যে আরিফের মস্তকবিহীন ও দুই হাত বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা খালেক সরদার বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের পিপি মো. সানোয়ার হোসেন বলেন, নিহতের মায়ের বাবার বাড়ির পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে মর্মে পুলিশ তদন্ত করে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। আসামিরা আদালতে তাদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
দীর্ঘ স্বাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত ৪ জন আসামির মধ্যে ২ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।এছাড়া মামলায় অপর দুই আসামি হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রমাণ না হওয়ায় তাদের বেখসুর খালাস দেন আদালত।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

error: Content is protected !!

ফরিদপুরে ভাঙ্গায় স্কুলছাত্র‌ আদেল হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :