ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে ৪—৫ হাজার বিক্ষুব্ধ জনতা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরসহ তার পরিবারের ৫টি বাড়িতে এ হামলা চালায়।

এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। সরেজমিন ও থানা সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর মানবতা বিরোধী মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের সাক্ষী ছিলেন। তার সাক্ষ্যের ভিত্তিতে আজাদের ফাঁসির রায় হয়। এর পর থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান ও তার ভাই এলাকার নিয়ন্ত্রণ বজায় রাখতে থাকেন। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই বিক্ষুব্ধ জনতা এ অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে।

ঘটনার সময় মান্নান মাতুব্বর ও তার পরিবারের সদস্যরা পালিয়ে নিজেদের রক্ষা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ ছুটিতে থাকায় তদন্ত কর্মকর্তা মজিবর রহমান মন্তব্য করেছেন, “আমি কিছু জানি না, যা পারেন লেখেন।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনা হবে

error: Content is protected !!

ফরিদপুরে বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :