ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফরিদপুর জেলা কমান্ড্যান্ট

ফরিদপুরে শারদীয় দূর্গাপূজা উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফরিদপুর জেলা কমান্ড্যান্ট অরুপ রতন পাল বিভিএমএস এর নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলাম, এবং আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং টিম।

তিনি ফরিদপুরের প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ডের দুটি পূজা মন্দির, রামকৃষ্ণ মিশন পূজা মন্দির এবং শরৎ সাহার বাড়ি পূজা মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি পূজা কমিটির সদস্যদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

কর্তব্যরত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে অনুষ্ঠানের সফলতা নিশ্চিত করতে হবে। ডিউটিতে পেশাদারিত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।”

এ বছর ফরিদপুর জেলার ৯টি উপজেলায় ৭২৩টি পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষায় ৪৬৭৮ জন আনসার ও ভিডিপি সদস্য ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট সাত দিনের জন্য দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ফরিদপুর জেলার ৪১২টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে ৪ জন ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৩ জন করে ১৪০৬ জন আনসার ও ভিডিপি সদস্য ৬ অক্টোবর থেকে ৭ অক্টোবর দায়িত্ব পালন করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যালকের অবৈধ সম্পদের মামলায় আসামি হচ্ছেন সাবেক এসবিপ্রধান মনিরুল

error: Content is protected !!

ফরিদপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফরিদপুর জেলা কমান্ড্যান্ট

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :