ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে। আজ বুধবার সকাল আটটায় এ উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর জেলা আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আজ বিকেল চারটায় শহরের আলিপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স থেকে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে বলে জানা যায়। আরও পড়ুনঃ মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির সিদ্ধান্ত এছাড়া আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে।
আজ বুধবার সকাল আটটায় এ উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর জেলা আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আজ বিকেল চারটায় শহরের আলিপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স থেকে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে বলে জানা যায়।
এছাড়া আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার।