ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে প্রধানমন্ত্রীর ব্যানার ও শ্রমিকলীগ অফিসে আগুন, আহত ৫ পুলিশ

ফরিদপুর শহরে হরতালের আতঙ্ক সৃষ্টি করতে রাতের আঁধারে প্রধানমন্ত্রীর ও জেলা আ’লীগের সভাপতি শামীম হকের ছবি সম্বলিত আওয়ামী লীগের একাধিক ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলা সদরের অম্বিকাপুর এলাকায় শ্রমিকলীগের অফিসেও আগুন দেওয়া হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে তাদের উপর ইটপাটকেল ছুঁড়লে ৫ জন পুলিশ আহত হয়।
রবিবার সকালে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জলিল জানান, শনিবার  রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গন মাইক্রোস্ট্যান্ডের সামনে ও রাত দেড়টার দিকে অম্বিকাপুর এলাকায় এ পৃথক দুটি ঘটনা ঘটে।
ওসি জানান, পৃথক দুটি স্থান থেকে অবিস্ফোরিত দুটি ককটেলও উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে বেশ কিছু বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানান কোতয়ালী থানার ওসি এম,এ জলিল।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে পৃথক দুটি ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তত রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে রাশিয়ার অবরোধ: খাদ্যনিরাপত্তার হুমকিতে বাংলাদেশের করণীয়

error: Content is protected !!

ফরিদপুরে প্রধানমন্ত্রীর ব্যানার ও শ্রমিকলীগ অফিসে আগুন, আহত ৫ পুলিশ

আপডেট টাইম : ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :