আপডেট টাইম :
০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
২৪০
বার পঠিত
ফরিদপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ডিআইজি আওলাদ হোসেন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন। ১২ অক্টোবর, শনিবার সন্ধ্যায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ডিআইজি আওলাদ হোসেন বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক বাংলাদেশ পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এবারের পূজা উদযাপনে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতা রয়েছে।" তিনি আরও বলেন, "সকল ধর্মের মানুষের উৎসব পালনে ভাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ পাশে থাকবে। জনগণের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই কাজটি করে দেখাতে পারবে। পুলিশ জনগণের বন্ধু, তবে অপরাধী ও দুষ্কৃতিকারীদের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।" আরও পড়ুনঃ দৌলতপুরের আল্লারদর্গা বাজারের উন্নয়ন ও সমস্যার সমাধানে একযোগে প্রতিবাদ এ সময় ডিআইজির সঙ্গে ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ সরোয়ার হোসেন, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন। ১২ অক্টোবর, শনিবার সন্ধ্যায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ডিআইজি আওলাদ হোসেন বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক বাংলাদেশ পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এবারের পূজা উদযাপনে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতা রয়েছে।”
তিনি আরও বলেন, “সকল ধর্মের মানুষের উৎসব পালনে ভাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ পাশে থাকবে। জনগণের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই কাজটি করে দেখাতে পারবে। পুলিশ জনগণের বন্ধু, তবে অপরাধী ও দুষ্কৃতিকারীদের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
এ সময় ডিআইজির সঙ্গে ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ সরোয়ার হোসেন, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।