ফরিদপুরে জাতীয় এ প্লাস ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হয়েছে।আজ সকালে ফরিদপুর সদর হাসপাতাল এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন এস এম আল-জামাল সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা ফরিদপুর।
সিভিল সার্জন জানান এবছর ৩২০৯৩২ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।
এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩৪৬০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭৭৪৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি এ কার্যক্রম সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 






















