ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর কাদিরদী বাজারে আগুনঃ ৮ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩ কোটি টাকা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি বাড়ি ও আটটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাদিরদি বাজারের গৌতম দত্তের কসমেটিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।

বোয়ালমারী ও মধুখালী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাদিরদী বাজারের ব্যবসায়ী বাবু নারায়ন চন্দ্র দাস (নাড়ু দাস) সময়ের প্রত্যাশাকে জানান, রাত পৌনে ১০টার দিকে বাজারের গৌতম দত্তের কসমেটিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে গৌতম দত্তের কসমেটিক্সসের দোকান, বিভূতি ভূষণ দাসের ধান ও কাপড়ের দোকান, দীনেশ ঘোষের মুদি দোকান, আইয়ুব মোল্লার মুদি-হার্ডওয়্যার দোকান, রিপন ঘোষের হার্ডওয়্যার দোকান, মুরাদ শেখের মুদি-স্টেশনারি দোকান, মোশাররফ হোসেনের বইয়ের লাইব্রেরি এবং আকরামুল আলম টনির পাট-ধান ভুষিমালের গোডাউনসহ বাড়ির মালপত্র পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে বোয়ালমারী ও পার্শ্ববর্তী মধুখালী উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে আটটি দোকান ও একটি বাড়ির মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়। দুই উপজেলার ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টার কারণে বাজারের শতাধিক দোকান আগুনের হাত থেকে রক্ষা পায়। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে জানান।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আ. ছত্তার মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তিনি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে রাজি হননি তিনি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নগরজুড়ে উৎসবের আমেজ

error: Content is protected !!

বোয়ালমারীর কাদিরদী বাজারে আগুনঃ ৮ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩ কোটি টাকা

আপডেট টাইম : ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :