আপডেট টাইম :
০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
২৩৯
বার পঠিত
ফরিদপুরে অবৈধ বালু কাটায় ৩ মাসের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কাটার দায়ে শেখ হাসান (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া মাদ্রাসা ঘাটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০) এর ৫ এর ১ ধারা লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়। আরও পড়ুনঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল: ২০২৪ সালের পাসের হার ৭৭.৭৮% জানা যায়, শেখ হাসান দীর্ঘদিন ধরে নদী, খাল ও বিলসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু কেটে আসছিলেন। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী অনেক আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিল। অবশেষে অভিযোগের ভিত্তিতে বালু কাটার সময় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কাটার দায়ে শেখ হাসান (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া মাদ্রাসা ঘাটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০) এর ৫ এর ১ ধারা লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়।
জানা যায়, শেখ হাসান দীর্ঘদিন ধরে নদী, খাল ও বিলসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু কেটে আসছিলেন। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী অনেক আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিল। অবশেষে অভিযোগের ভিত্তিতে বালু কাটার সময় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।