ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের বোয়ালমারীতে পানিবন্দি ২৫ পরিবার

বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব বাইখীর নিচেপাড়া গ্রামে সম্প্রতি ভারি বৃষ্টির কারণে প্রায় ২৫টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এই পরিবারগুলোর মধ্যে হিন্দু-মুসলিম উভয়েরই সদস্য রয়েছেন এবং তারা মসজিদে নামাজ পড়তে পর্যন্ত যেতে পারছেন না।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, মিকাইল মোল্যা (৬০) তার ব্যক্তিগত স্বার্থে একটি কালভার্ট মাটি দিয়ে ভরাট করেছেন, যার ফলে মসজিদসহ পরিবারগুলোর জন্য পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা বেলায়েত জানান, “আমরা রান্না করতে পারছি না, গরু-ছাগল নিয়ে সমস্যায় আছি।”

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পানি নিষ্কাশনের অভাবে পরিবারের ফসলও নষ্ট হচ্ছে। গ্রামের অন্য বাসিন্দাদের মধ্যে অনোয়ার, কাউছার ও শাহিদ মোল্যা বলেন, “আমাদের সাহায্যের প্রয়োজন। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”

চতুল ইউপি চেয়ারম্যান মহম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্তে গ্রাম পুলিশ পাঠানো হলেও মিকাইল ও তার লোকজন তাদেরকে হুমকি দিয়েছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ে তিনি তৎকালীন ইউএনওর কাছে অভিযোগ জানালে ব্যবস্থা নিতে পারছেন না। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যালকের অবৈধ সম্পদের মামলায় আসামি হচ্ছেন সাবেক এসবিপ্রধান মনিরুল

error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীতে পানিবন্দি ২৫ পরিবার

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী পৌর প্রতিনিধি :