ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের বোয়ালমারীতে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা 

ফরিদপুরের বিদায়ী জেলা প্রশাসক অতুল সরকারকে বিদায় সংবর্ধনা দিয়েছে বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, প্রভাষক নাসরিন জাহান এবং পশ্চিম সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা রায় লিপা।

অনুষ্ঠান শেষে পল্লী সঞ্চয় ব্যাংকের বোয়ালমারী শাখা থেকে তিনজন দরিদ্রের মধ্যে ১লাখ ১০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। ঋণ প্রাপ্তরা হলেন- সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেদনা বেগম, চুকিনগর গ্রামের মাছুরা খাতুন এবং পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিবপুর গ্রামের দিদার শেখ। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীতে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা 

আপডেট টাইম : ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :