ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

ফরিদপুরের চরভদ্রাসনে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

আগামী ৮ই মে প্রথম ধাপে দেশের ১৫২ টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল)চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিকাল চারটার মধ্যে এ মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেন প্রার্থীগন।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ কাউছার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রচার সম্পাদক মোতালেব হোসেন মোল্যা, সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল হাসান, চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা ও বিএনপির সমর্থক মোঃ ফারুক হোসেন মৃধা, গাজীরটেক ইউনিয়নের বাসিন্দা সৈয়দ নিজামউদ্দীন আহাম্মেদ ও মোঃ খবীরউদ্দীন।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার হোসেন,সেক সোলায়মান,মোন্নাফ মোল্লা,শামীম রেজা,মোশারফ,মোঃ সামসুদ্দিন মোল্লা ও জান-এ আলম। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন সাবেক ভাইস চেয়ারম্যান তানজিলা আকতার,রওশন আরা পারভীন,হামেদা বেগম ও নাজমা বেগম।

উপজেলা নির্বাচন অফিসার কাজী হেকমত আলী জানায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যে সকল প্রার্থীগন মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মনোনয়ন আগামী ১৭ এপ্রিল জেলা নির্বাচন অফিসে যাচাই বাছাই হবে। এছাড়া আগামী ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার,২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরব্নে পৃথক অভিযান: ২ নৌকাসহ ৭ জেলে আটক

error: Content is protected !!

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

ফরিদপুরের চরভদ্রাসনে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
মোঃ মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি :