ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের কানাইপুরে বাস দুর্ঘটনা: পাঁচজন নিহত, ২৩ জন আহত

ফরিদপুরের কানাইপুর উপজেলার মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন, তবে আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়ি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত পাঁচজন খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিলেন।

পুলিশ ও উদ্ধারকারীরা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। পরিস্থিতি অত্যন্ত গুরুতর হওয়ায়, সবার সুস্থতার জন্য বিশেষ দোয়ার আবেদন জানিয়েছে স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’

error: Content is protected !!

ফরিদপুরের কানাইপুরে বাস দুর্ঘটনা: পাঁচজন নিহত, ২৩ জন আহত

আপডেট টাইম : ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :