ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

বুধবার (৬ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এ আদেশ দেন। এরআগে দুপুর দেড়টার দিকে উপজেলা পৌরসদরের শরীফ মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দণ্ডপ্রাপ্ত মামুন-অর-রশিদ বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মামুন-অর-রশিদ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ ছাড়াই রোগীর ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডাক্তার’ লিখতেন। এভাবে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণার অপরাধে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ ভেড়ামার আদর্শ কলেজের ছাত্রীকে অনৈতিক প্রস্তাবঃ শিক্ষক বরখাস্ত

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, শরীফ মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারের মালিক মামুন-অর-রশিদ ‘ডাক্তার’ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। পাশাপাশি ডেন্টাল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বাত-ব্যথার অবৈধ ওষুধ বিক্রি করতেন। প্রতারণার দায়ে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমপিদের খুশি করতে বরাদ্দ বাড়ছে ৪০০০ কোটি টাকা

error: Content is protected !!

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট টাইম : ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
মোঃ শামীম মোল্যা, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :