ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রেম প্রস্তাবে ব্যর্থ হয়ে এডিস নিক্ষেপকারী যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ফরিদপুরের মধুখালীতের এক গৃহবধুকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপ মামলায় সুজন কুমার হলদার(২৮) কে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেয় আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেয়। রায়ের  সময় আসামী আদালতে উপস্থিত ছিল। দন্ডপ্রাপ্ত আসামী সুজন কুমার হলদার জেলার মধুখালী উপজেলার বেলেশ্বর গ্রামের সুশীল কুমার হলদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আসামী সুজন প্রতিবেশি জগন্নাথদী স্কুলপাড়া গ্রামের চৈতন্য মালোর স্ত্রী স্বরসতী মালো(২৩) কে দীর্ঘদিন  যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসে। বিষয়টি নিয়ে স্থানীয় শালিশে ওই গৃহবধুকে বিরক্ত না করতে আসামীকে  সতর্ক  করে দেয়া হয়। এরপর আসামী সুজন কুমার হলদার ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় স্বরসতী মালো রান্নার কাজে ব্যস্ত থাকা অবস্থায় পিছন থেকে একটি বোতলে এসিড নিয়ে তার মাথা বরাবর ঢেলে দেয়। সে সময় তরল এসিডে স্বরসতীর মাথা, মুখ ও ঘাড় পুড়ে যায়।
আহত গৃহবধূকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনার ২দিন পরে ১৮ নভেম্বর মধুখালী থানায় আহত স্বরসতীর ভাসুর কৃষ্ণ মালো বাদী হয়ে আসামী সুজন কুমার হলদারের বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগে মামলা দায়ের করে।
সেসময় পুলিশ ঘটনাটি তদন্ত করে আসামীকে গ্রেফতার করে ও জেলা হাজতে প্রেরণ করে। প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপের ঘটনায় দুই জনকে অভিযুক্ত করে মধুখালী থানার পরিদর্শক  মো: আমিনুল ইসলাম প্রায় ১ বছর পর আদালতে এই মামলার চার্জশিট দাখিল করে।
অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: সানোয়ার হোসেন জানান, মামলারটির দীর্ঘ  স্বাক্ষ্য প্রমান শেষে এসিড অপরাধ আইন ২০০২ এর ৫(ক) ধারায় বিজ্ঞ বিচারক আসামী সুজন কুমার হলদার কে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার রায় প্রদান করেন। জরিমানার অর্থ  ভিকটিম স্বরসতী মালোকে প্রদানের আদেশ দেন।
এছাড়া ওই মামলায় অপর অভিযুক্ত আসামী গৌতম মন্ডলের অপরাধ প্রমানিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়।
পরে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী পুলিশ প্রহরায় কারাগারে প্রেরন করা হয় ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার

error: Content is protected !!

প্রেম প্রস্তাবে ব্যর্থ হয়ে এডিস নিক্ষেপকারী যুবকের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :