ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রেমিকের কথায় স্বামীকে তালাক দিয়ে অনশনে বসেছেন এক সন্তানের জননী

বোরহানুজ্জামান আনিসঃ

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। তিনি প্রেমিকের কথায় তার স্বামীকে তালাক দেন বলে জানা গেছে। রোববার সকাল থেকে ওই বাড়িতে রয়েছেন ওই নারী। ঘটনাটি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের।

অভিযুক্ত হাসিবুল শেখ (২১) ওই গ্রামের হাবিবুর রহমান হবি শেখের ছেলে।

অনশনে থাকা নারী বলেন, হাসিবুলের সঙ্গে ফেসবুকের মাধ্যমে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর ধরে আমাদের সম্পর্ক চলছে। আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে আমার সঙ্গে হাসিবুল একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। আমি হাসিবুলের নির্দেশে আমার আগের স্বামীকে তালাক দিয়েছি; কিন্তু বর্তমানে আমি তাকে বিয়ের কথা বললে তিনি টালবাহানা শুরু করে। আমি কোনো উপায় না দেখে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছি।

তিনি আরও বলেন, হাসিবুলের জন্য আমি স্বামীকে ছেড়ে চলে আসেছি। এ অবস্থায় তিনি আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না।

রোববার সরেজমিন গেলে হাসিবুলের বাবা হাবিবুর রহমান হবি শেখ সাংবাদিকদের বলেন, আমার ছেলে হাসিবুল বখাটে ও নেশাখোর। মেয়েটির সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই।

অভিযুক্ত হাসিবুল শেখ পলাতক থাকায় এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায়, এ ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

নগরকান্দা থানার এসআই আমিরুল ইসলাম বলেন, যেহেতু মেয়ে ও ছেলে দুজনই প্রাপ্তবয়স্ক, তাই বিষয়টি পারিবারিকভাবে সমাধান করলে ভালো হয়। তবে এ ব্যাপারে আইনগত সহায়তা চাইলে দেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

প্রেমিকের কথায় স্বামীকে তালাক দিয়ে অনশনে বসেছেন এক সন্তানের জননী

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
বোরহানুজ্জামান আনিস, নিজস্ব প্রতিনিধি :