ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রাসাদে ঢুকে রানিকে অপহরণ, রাজাকে গুলি করে হত্যা

-নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যের শাসক নিহত সেগুন আরেমু।

নাইজেরিয়ার একটি রাজ্যের প্রথাগত শাসককে তার বাসায় ঢুকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। এ সময় তার স্ত্রী’সহ আরেকজনকে অপহরণ করে নিয়ে গেছে। নিহত সেগুন আরেমু দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যের শাসক।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল। পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তবে যারা তাকে হত্যা করেছে, তারা কোনো মুক্তিপণ দাবি করছে কিনা, তা স্পষ্ট নয়।

সম্প্রতি নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি উঠে। সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানিয়ে বলেছে, গতবছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছে। এর মধ্যেই এ হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা ঘটল।

এ বিষয়ে গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক বলেছেন, রাজা আরেমু হত্যাকাণ্ড মর্মান্তিক ও জঘন্য। দোষীদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এ সপ্তাহের শুরুর দিকে একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারিতে অপহৃত হন এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এ এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গত মাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করা হয়। মুক্তিপণ দিতে দেরির কারণে ওই ছয় বোনের একজনকে হত্যা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাবুক সম্রাট

error: Content is protected !!

প্রাসাদে ঢুকে রানিকে অপহরণ, রাজাকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :