ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সালথা থানার ওসির সংবাদ সম্মেলন

ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুজ্জামানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার বিকালে অফিসার ইনচার্জ এর নিজ অফিস কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৩ মার্চ প্রকাশিত বিভিন্ন অনলাইন ও বিভিন্ন পত্রিকায় “চাঁদা না পেয়ে ঘুমন্ত জিহাদকে তুলে নিয়ে বেধড়ক মারপিটের অভিযোগ ওসির বিরুদ্ধে” শিরোনামে যে নিউজ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন প্রকৃত ঘটনা হলো এই যে, এলাকার দলপক্ষ নিয়ে সালথা থানা এলাকার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে মুরাদ মেম্বার এর দল ও তার প্রতিপক্ষ হাচান মাতুব্বর এই দুদলের মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ সলাথা থানার ওসির বিরুদ্ধে মানববন্ধন

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে। পুনরায় খবর আসে রাতে তারা উভয় দলই পুনরায় সংঘর্ষ বাধাতে অস্ত্রসস্রে সজ্জিত হচ্ছে এমন খবের রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুরাদ মেম্বারের ভাই জিহাদসহ আরো কয়কজন কে দেশীয় অস্ত্র সহ আটক করে ঘটনাস্থল থেকে। পরে ওই রাতেই মুরাদ মেম্বার ও গট্টি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু থানায় আসে মুরাদ এর ভাই জিহাদকে ছাড়াতে। আমি তাকে ছাড়তে নারাজ হই। এতেই মুরাদ মেম্বার আমার উপর ক্ষিপ্ত হয়। জিহাদ কে গ্রেফতার করে থানা গারদে রাখা হয়। তাকে কোন মারধর করা হয়নি। পরের দিন তার বিরুদ্ধে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরন করেন।

জিহাদ জামিনে মুক্তি পেয়ে তার ভাই মুরাদ কে নিয়ে যে মানববন্ধন করেছে তা আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত। তাছাড়া মুরাদ মেম্বার একজন গ্রাম্য দলের নেতৃত্ব দানকারী বিভিন্ন অনৈতিক সুপারিস নিয়ে আসতো থানায়। তার এই অনৈতিক সুপারিস না রাখার কারনে এমনটি করছে তিনি। এব্যাপারে মুরাদ মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান,

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান ( আজিজ), ক্লাবের সহসভাপতি এমকিউ হোসাইন বুলবুল, মনির মোল্লা, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নাছির হুসাইন, নুরুল ইসলাম নাহিদ,মজিবুর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, বিধান মন্ডল, আকাশ সাহা,শরিফুল হাসান প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়া জীবিত থাকলে গুপ্ত স্লোগানের কী হতো

error: Content is protected !!

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সালথা থানার ওসির সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :