ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পৃথক ঘটনায় কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ও ১ জন নিখোঁজ

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও ১ জন নিখোঁজ হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী উপজেলার তেবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ (৭ ) চুয়াডাঙ্গার বেলগাছি এলাকার মামুনের ছেলে।

নিহতের নানী মোমেনা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে তিনি, তার মেয়ে ও নাতি আব্দুল্লাহকে নিয়ে অপর মেয়ের বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে স্থানীয় সমবয়সী শিশুদের সঙ্গে আব্দুল্লাহ পুকুরে গোসল করতে যায়।

কিছুক্ষণ পর সঙ্গীরা এসে আব্দুল্লাহর পানিতে ডুবে যাওয়ার ব্যাপারে জানায়। পরে দ্রুত পুকুরে নেমে তাকে খোজাখুজি করে বিকেল ৫টার সময় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )খন্দকার জিয়াউর রহমান জানান, তেবাড়িয়া এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে লাশটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ী পদ্মা নদীতে বন্ধুদের সাথে শুক্রবার দুপুরে গোসল করতে নেমে সাইম কবিরাজ (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

সে নওদা শামুখিয়া গ্রামের খাইরুল ইসলাম কবিরাজের ছেলে।

সূত্র জানায় দুপুরে সাইম তার দুই বন্ধুর সাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময়ে তীব্র স্রোতে তারা তিন জনই পানিতে ভেসে যায়। স্থানীয় জনগণ দুইজনকে উদ্ধার করলেও সাইমের সন্ধান মেলেনি। নিখোঁজ সাইম রানাখড়িয়া দারুল উলুম হাজী আহম্মদ আলী জান মাদ্রাসার শিক্ষার্থী।

মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিখোঁজ শিশুটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ

error: Content is protected !!

পৃথক ঘটনায় কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ও ১ জন নিখোঁজ

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :