ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পুনেতে নানা পাটেকরের শেষকৃত্য, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত

-ভারতের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার। সংগৃহীত ছবি।

বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য আজ মহারাষ্ট্রের পুনের উপকণ্ঠে তার খামারবাড়িতে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে অনুষ্ঠিত হবে। তার সামাজিক সংগঠন নাম ফাউন্ডেশনের এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেতার মরদেহ আজই গোয়া থেকে পুনেতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার প্রতিনিধি।

নানা পাটেকরের সামাজিক সংগঠন নাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গণেশ থোরাট জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে অভিনেতার মরদেহ পুনেতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।

পুনে শহরের উপকণ্ঠের দোঞ্জে এলাকায় নানা পাটেকরের খামারবাড়িতে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। গণেশ থোরাট আরও জানান, রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে নানা পাটেকরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার জানিয়েছিলেন, নানা পাটেকরকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানানো হবে। তিনি বলেন, মারাঠি নাট্যাঙ্গন এবং মারাঠি ও হিন্দি সিনেমায় নানা পাটেকরের অসামান্য অবদানের কথা বিবেচনা করে তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নানা পাটেকরের মৃত্যুতে শোক জানিয়ে আশিস শেলার বলেন, ‘নানা পাটেকরের চলে যাওয়া শিল্পজগতের জন্য গভীর ক্ষতি।’

আশিস শেলার বলেন, মহারাষ্ট্রের ইয়েওলার অলিগলি থেকে উঠে এসে নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নানা পাটেকর মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি সিনেমায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন।

নানা পাটেকরের মৃত্যুতে মহারাষ্ট্র সরকার ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আ’লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছেঃ -রাশেদ খান

error: Content is protected !!

পুনেতে নানা পাটেকরের শেষকৃত্য, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

আপডেট টাইম : ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক :