ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুকুরেই মিলল কোটি টাকার হলুদ কচ্ছপ

ভারতের পশ্চিমবঙ্গের একটি পুকুরে পাওয়া গেছে হলুদ রঙের কচ্ছপ। মঙ্গলবার দেশটির বন বিভাগের কর্মকর্তারা কচ্ছপটিকে উদ্ধার করেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে পাওয়া গেল হলুদ রঙের বিরল কচ্ছপ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এর আগে গত জুলাইয়ে ওডিশায় একই রঙের একটি কচ্ছপ পাওয়া গিয়েছিল। ভারতীয় বন বিভাগের কর্মকর্তা দেবাশীষ শর্মা গত মঙ্গলবার টুইটারে সদ্য উদ্ধার করা কচ্ছপটির ছবি প্রকাশ করেছে।

দেবাশীষ বলেন, পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি পুকুরে কচ্ছপটির খোঁজ পাওয়া যায় এবং পরে সেটিকে উদ্ধার করা হয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন, জিনগত পরিবর্তন থেকে কচ্ছপটির গায়ের রং হলুদ হয়ে থাকতে পারে।

টুইটারে দেবাশীষ শর্মা লিখেছেন, ‘আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি পুকুর থেকে একটি হলুদ কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এটি বেশ বিরল কচ্ছপ। এদিকে এই হলুদ রঙের কচ্ছপটির ছবি টুইটারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কচ্ছপটির প্রতি অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে। ভারতের বন বিভাগের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা কচ্ছপের এই ছবি রিটুইট করেছেন।

দেবাশীষ শর্মা আরও লিখেছেন, ‘এ নিয়ে দ্বিতীয়বারের এ ধরনের কচ্ছপ পাওয়া গেল ভারতে। এর আগে ওডিশার বালাসোরে এমন কচ্ছপ পাওয়া গিয়েছিল। অবশ্য এটি এখনো স্পষ্ট নয় যে এটি নতুন জাতের কচ্ছপ নাকি জিনগত পরিবর্তন থেকে এমন হয়েছে।’

বন্য প্রাণিবিষয়ক তত্ত্বাবধায়ক ভানুমিত্র আচার্য বলেছেন, ‘এটি একটি বিরল কচ্ছপ। খোলসসহ কচ্ছপটির পুরো দেহই হলুদ রঙের। আমি এমন কচ্ছপ আগে কখনো দেখিনি।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

পুকুরেই মিলল কোটি টাকার হলুদ কচ্ছপ

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
সময়ের প্রত্যাশা ডেস্ক: :