ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি

হাসান মামুনঃ

পিরোজপুর পৌর এলাকার আদর্শপাড়া জামে মসজিদের পাশে কয়েকটি বাসাবাড়ির বৈদ্যুতিক তার কাটার সময় মো. হোসাইন খান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি ৩-৪ টি বাসাবাড়ির বৈদ্যুতিক তার কাটছিলেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, গত প্রায় এক বছর ধরে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় বাসাবাড়ির বৈদ্যুতিক, টেলিফোন, ইন্টারনেট ও ডিসের তারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক রয়েছে।

আটক হোসাইন খানের কাছ থেকে বৈদ্যুতিক তার, টেলিফোন ও ইন্টারনেটের তার, ডিসের তারসহ বিভিন্ন মালামাল এবং বাসাবাড়ির হাঁড়ি-পাতিল পাওয়া গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে উদ্ধার হওয়া এসব মালামালের প্রকৃত মালিকানা ও চুরির সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন লাভলু বলেন, রাত সাড়ে ৩টার দিকে আদর্শপাড়া জামে মসজিদের পাশে কয়েকটি বাসাবাড়ির তার কাটার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেন। এদিকে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, এর আগেও ওই এলাকায় তারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে।

এছাড়া গত শনিবার রাতে শহরের সিআইপাড়া এলাকায় দুটি বাসাবাড়ি থেকেও তারসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব হোসাইন বলেন, হোসাইন খান নামে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত এলাকায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

error: Content is protected !!

পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :