দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
হাসান মামুনঃ ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের বিভিন্ন দোকানপাট, মাছ ও মুদি বাজারসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি, আবর্জনা এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং জমে থাকা পানি ও আবর্জনা অপসারণের আহ্বান জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মশার বংশবিস্তার রোধে কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। এ কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। অভিযানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসান মামুনঃ
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের বিভিন্ন দোকানপাট, মাছ ও মুদি বাজারসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি, আবর্জনা এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং জমে থাকা পানি ও আবর্জনা অপসারণের আহ্বান জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মশার বংশবিস্তার রোধে কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।
এ কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। অভিযানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।