ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযানঃ ব্রিজ ভেঙে আহত ৪

হাসান মামুনঃ

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সরকারি খাল দখলমুক্ত করার লক্ষ্যে পিরোজপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে পৌরসভার শিকারপুর এলাকার নাপিতখালী খাল, পুলিশলাইন সড়কের কুমারখালী খাল এবং পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালে অবৈধ দখল উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

এতে জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজেটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণকারীদের নিজ দায়িত্বে দখলমুক্ত করার আহ্বান জানান তিনি। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। পরে পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালের মোহনা পরিদর্শন শেষে ফেরার সময় একটি পুরোনো ব্রিজ ভেঙে পড়ে।

এতে পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল, পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার, সংগঠনের সহসভাপতি জুবায়ের আল মামুন ও সমাজসেবী গাজী কামরুজ্জামান শুভ্র আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী

error: Content is protected !!

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযানঃ ব্রিজ ভেঙে আহত ৪

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :