দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
হাসান মামুন: ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের সঙ্গে পিরোজপুরেও তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে পৌর মার্কেট ও উপজেলা পরিষদ চত্বর এবং পৌরসভার উদ্যোগে নাপিতখালী খাল পরিষ্কার ও দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বেশি। জনসচেতনতার অভাবেই পরিস্থিতির অবনতি হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান চলবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো হবে।
হাসান মামুন:
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের সঙ্গে পিরোজপুরেও তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন জেলা প্রশাসক আবু সাঈদ।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে পৌর মার্কেট ও উপজেলা পরিষদ চত্বর এবং পৌরসভার উদ্যোগে নাপিতখালী খাল পরিষ্কার ও দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বেশি। জনসচেতনতার অভাবেই পরিস্থিতির অবনতি হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান চলবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো হবে।