আমজাদ আলীঃ
পার্বতীপুর উপজেলার হরিরামপুরে অ্যাসোসিয়েশন অফ প্রগ্রেসিভ মাইন্ডস (এপিএম) কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভর্তি নির্দেশনামূলক অনুষ্ঠান ২০২৬, আজ ৩০ই মে ২০২৬ ইং তারিখে দক্ষিণ হরিরামপুর মৌলভীবাজার স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় উক্ত অনুষ্ঠান শুরু হয়ে বিভিন্ন সামাজিক ও শিক্ষা বিষয়ের উপর আলোচনা করে দিন ব্যাপি অনুষ্ঠান পরিচালিত হয়।
এপিএম কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৬) এর চেয়ারম্যান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডা: উমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মোঃ সাইদুর রহমান প্রভাষক,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ।
আরও উপস্থিত ছিলেন এ পি এম কার্য নির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হেলালুজ্জামান হেলাল ( বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক) মো :জেয়াদুল হক(সহকারী শিক্ষক, নাগেশ্বরী কামিল মাদ্রাসা,কুড়িগ্রাম) মোঃসুলতান মাহমুদ, (সহকারী শিক্ষক , সানাউল্লাহ উচ্চ বিদ্যালয়) পাবিপ্রবি এর সাবেক শিক্ষার্থী মোঃ সামিদুল ইসলাম ( প্রভাষক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা), মো: আবু তাহের এবং এ পি এম শিক্ষার্থী কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অত্র এলাকার সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেন সভাপতি
ডা : উমর ফারুক ও প্রধান অতিথি মোঃ সাইদুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্বাবধান করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এপিএম শিক্ষার্থী কমিটির সাবেক সভাপতি মোঃআকতারুজ্জামান।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি 




















