ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনা-৩ আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগ আর স্বতন্ত্র প্রার্থীকে শোকজ করা হয়েছে। আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সাংসদ মোঃ মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মোঃ আব্দুল হামিদ মাস্টারকে শোকজ নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।
 বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পাবনা-৩ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজউল ইসলাম এই নোটিশ দিয়েছেন।
আসনটিতে টানা তিনবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন। অন্যদিকে আব্দুল হামিদ মাস্টার জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে চাটমোহর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।
দুই প্রার্থীকে দেয়া পৃথক শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি (আপনারা) নৌকা ও ট্রাক প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনি আপনার (আপনাদের) নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে ও  পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করেছেন। যা একটি নির্বাচন পূর্ব অনিয়ম।
আপনার (আপনাদের) এমন কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) অধিক্ষেত্রের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন মর্মে আপাতঃদৃেষ্ট প্রতিয়মান হয়েছে।
আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় স্বশরীরে নিম্ন স্বাক্ষরকারীর খাস-কামরায় উপস্থিত হয়ে আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে আওয়ামীলীগের প্রার্থী মকবুল হোসেনকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার বলেন, নোটিশ এখনও হাতে পাইনি। অধিক নির্বাচন ক্যাম্পের বিষয়টি নজরে আসেনি। কর্মী-সমর্থকরা করতে পারেন। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কর্মী-সমর্থকদের আইন মেনে চলতে নির্দেশ দেয়া হবে। নোটিশ পেলে যথাসময়ে জবাব দেয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

error: Content is protected !!

পাবনা-৩ আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আপডেট টাইম : ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :