ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাকুড়িয়া শরীফ কছিমিয়া ফাজিল মাদরাসায় শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নাঈমুল ইসলামঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ পাকুড়িয়া শরীফ কছিমিয়া (রহঃ) ফাজিল (ডিগ্রী) মাদরাসায় শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
​মাদরাসার গভর্নিং বডির সভাপতি পীরজাদা মাওলানা শাহ মো: ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুড়িয়া দরবার শরীফের গদীনশীন পীর সাহেব এবং অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য সাইয়েদ আলহাজ্ব শাহ মো: রহুল মাহমুদ ওজায়ের পীর সাহেব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি শাহ মো: এরশাদুল হক, গভর্নিং বডি ও বিদ্যুৎসাহী সদস্য মো: শফিকুল আলম, পাকুড়িয়া শরীফ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গনী, পাকুড়িয়া শরীফ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান এবং অত্র মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহ মো: ফজলুল আজীম (নজীব)।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের বর্ণাঢ্য কর্মজীবন, সততা, নিষ্ঠা এবং দ্বীনি শিক্ষা বিস্তারে তাঁদের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
​এদিন মাদরাসার পক্ষ থেকে যেসব গুণী শিক্ষক ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়, তাঁরা হলেন—অধ্যক্ষ মাওলানা এ কে এম আব্দুল ওহাব, সহকারী শিক্ষক মো: হানিফুর রহমান, সহকারী মৌলভী মো: ইদ্রিস আলী এবং প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুল গণী।

​শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী ও সাংবাদিক মোঃ নাঈমুল ইসলাম। তিনি শিক্ষকদের সাথে কাটানো স্মৃতিচারণ করেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

​এছাড়া বিদায়ী শিক্ষকদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা এ কে এম আব্দুল ওহাব। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং মাদরাসার সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

​অনুষ্ঠান শেষে বিদায়ী গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম

error: Content is protected !!

পাকুড়িয়া শরীফ কছিমিয়া ফাজিল মাদরাসায় শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট টাইম : ২৪ ঘন্টা আগে
নাঈমুল ইসলাম, রংপুর সদর উপজেলা প্রতিনিধি :