মোক্তার হোসেনঃ
জেলার ঐতিহ্যবাহী পাংশা শাহ জুঁই কামিল মাদ্রাসায় সোমবার (২৮ সেপ্টেম্বর২০২৬) আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে অত্র মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে আলিম পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৪ জন কৃতি শিক্ষার্থী মো.ইয়ামিন, মো.সাব্বির, মো.খায়রুল ইসলাম ও মাসুমা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়। কৃতি ৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক প্রদানের মাধ্যমে বরণ করা হয়।
পাংশা শাহ জুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু মুছা আশয়ারীর সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক আবু আহাদ আদরের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে পাংশা শাহ জুঁই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. খোন্দকার মুহাম্মদ মাহাবুবুর রহমান, আরবী বিভাগের সহকারী অধ্যাপক মো.কুতুবউদ্দিন, ইংরেজী বিভাগের প্রভাষক শারাবান তহুরা, বাংলা বিভাগের প্রভাষক মো. কোবাদ আলী, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুস সাদাত ও আরবী বিভাগের প্রভাষক মো.আব্দুরর হমান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তাগণ শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার বিষয়ে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া আদব, নৈতিকতা ও উত্তম চরিত্রের অধিকারী হওয়ার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ আবু মুছা আশয়ারী।
পাংশা শাহ জুঁই কামিল মাদ্রাসার অন্যান্য শিক্ষক—কর্মচারী, ছাত্র—ছাত্রী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৫০ সালে পাংশা শাহ জুঁই কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার মান উন্নয়নে মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান 
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















