ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ছাত্রলীগের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার ১৩ জুলাই বিকেলে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম ভার্চুয়ালেযুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন।
কর্মসূচির সফলতা কামনা করে এবং জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের গুরুত্বারোপ করে ভার্টুয়ালে বক্তব্য দেন বিশেষ অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম ও রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এএফএম শফীউদ্দিন পাতা ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ।
স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজা। পাংশা ডাকবাংলো চত্বরে মঙ্গলবার বিকেলে “হ্যালো পাংশা উপজেলা ছাত্রলীগ বলছি” স্লোগানকে সামনে রেখে করোনা মোকাবেলায় দিনরাত ২৪ ঘন্টা জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে হটলাইনের মাধ্যমে টেলি মেডিসিন সেবা, সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরী ঔষধ সরবরাহ, জরুরী অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নগরজুড়ে উৎসবের আমেজ

error: Content is protected !!

পাংশায় ছাত্রলীগের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :