ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউনুস বিশ্বাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পাংশার পূর্ব পাট্টা বায়তুর নূর জামে মসজিদে রবিবার আওয়ামী লীগ নেতা ইউনুস আলী বিশ্বাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাট্টা বাহেরমোড় নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউনুস আলী বিশ্বাসের উদ্যোগে রবিবার ২৫ এপ্রিল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব পাট্টা বায়তুর নূর জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব পাট্টা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আশরাফুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানের আগে আওয়ামী লীগ নেতা ইউনুস আলী বিশ্বাস বলেন, আমার পিতা পাট্টা জোনা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দাতা আলহাজ্ব দলিল উদ্দিন বিশ্বাস এবং মাতা মোছাঃ রাবেয়া খাতুন শারীরিক ভাবে অসুস্থ্য।

তাদের সুস্থ্যতা এবং পরিবার, আত্ময়ী-স্বজন ও এলাকার যে সকল ময়মুরব্বী মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী দিনগুলো যাতে প্রত্যেকে পরস্পর সুসম্পর্ক বজায় রেখে চলতে পারেন সে লক্ষ্যে সবার কাছে দোয়া কামনা করেন তিনি। সেই সাথে করোনা সংক্রমণ রোধে সকলকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান আওয়ামী লীগ নেতা ইউনুস বিশ্বাস।

অনুষ্ঠানে পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, পাট্টা ইউপির কৃষক লীগের সভাপতি গোলাম মোস্তফা (লুলু বিশ্বাস), সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, পাট্টা ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, বাদশা মন্ডল, পাট্টা ইউপির বিভিন্ন শ্রেণি পেশার লোকজন, তেবাড়ীয়া হাফিজিয়াখানার ছাত্র, শিক্ষকবৃন্দ ও গ্রামবাসী লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ পাট্টা ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাট্টা বাহেরমোড় নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউনুস আলী বিশ্বাস আসন্ন পাট্টা ইউপির নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন। তারই ধারাবাহিকতায় নিজ এলাকার পূর্ব পাট্টা বায়তুর নূর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

পাংশার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউনুস বিশ্বাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :