ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

-রাজবাড়ীর পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে সোমবার ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক এবং উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মো. ফিরোজ হোসেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান। বক্তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বারোপ করেন।

পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে কয়েক দিন ধরে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর নিউমার্কেটে মোবাইল কোর্ট অভিযান, জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :