ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

-রাজবাড়ীর পাংশা শিল্পকলা একাডেমীতে বৃহস্পতিবার বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি বক্তব্য রাখেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে বৃহস্পতিবার (৫ অক্টোবর) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার সময় পাংশা সরকারি কলেজ থেকে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের সমন্বয়ে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সকাল ১১টার সময় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক ঃ শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মো. ইয়ামিন আলীর সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ। “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষকঃ শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পাংশা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. খলিলুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এনামুল হক, মাছপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর কুমার দাস, মাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সফুরা খাতুন, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল কুদ্দুস প্রমূখ বক্তব্য রাখেন।

পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহা. আবু মুসা আশয়ারী, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান ডাবলু, পুঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাঈদ আহমেদ, পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. তৈয়েবুর রহমান, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রধানগণ ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

আপডেট টাইম : ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :