ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদনঃ বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র নিন্দা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ২১১ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

অদ্য ২৪ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি পশ্চিম তীর দখলের লক্ষ্যে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদিত হয়েছে। যুদ্ধবন্ধ শান্তির চুক্তি হওয়ার পর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন দেওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই বিল আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাবনা এবং মানবতার মৌলিক নীতিমালার পরিপন্থী। এটি মধ্যপ্রাচ্যে ন্যায়সংগত শান্তির সম্ভাবনাকে আরও দুর্বল করবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার হরণের এক নিকৃষ্ট উদাহরণ।

বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা ও দ্বিমুখী অবস্থানই ইসরায়েলকে বারবার দখলদার নীতি বাস্তবায়নের সাহস জুগিয়েছে। আমরা জাতিসংঘ, ওআইসি এবং বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোকে অবিলম্বে এই অন্যায় বিলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ গণমুক্তি পার্টি ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সংহতি জানায় এবং জেরুজালেমকে ফিলিস্তিনের অবিভাজ্য রাজধানী হিসেবে স্বীকৃতি পুনর্ব্যক্ত করছে।

  • লেখক অমুল্য কুমার বৈদ্য
    সাধারণ সম্পাদক
    বাংলাদেশ গণমুক্তি পার্টি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ

error: Content is protected !!

পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদনঃ বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র নিন্দা

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
ডেস্ক রিপোর্ট :