দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
১৩৪
বার পঠিত
পলাশবাড়ীতে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আশরাফুজ্জামান সরকারঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া লক্ষীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনসিপি পলাশবাড়ী উপজেলা শাখা প্রধান সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী মাসুম সরকার জিল্লুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলা প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম জুয়েল, জেলা সদস্য এ্যাডঃ জাকিউল ইসলাম স্বাধীন ও কাজল রেখা পিংকি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুম সরকার ও সার্বিক তত্বাবধানে ছিলেন অবঃ বিজিবি সদস্য শাহারুল ইসলাম।
আশরাফুজ্জামান সরকারঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া লক্ষীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এনসিপি পলাশবাড়ী উপজেলা শাখা প্রধান সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী মাসুম সরকার জিল্লুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলা প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম জুয়েল, জেলা সদস্য এ্যাডঃ জাকিউল ইসলাম স্বাধীন ও কাজল রেখা পিংকি প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুম সরকার ও সার্বিক তত্বাবধানে ছিলেন অবঃ বিজিবি সদস্য শাহারুল ইসলাম।