ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি তোলার সময় ড্রেজার সহ ২ জনকে ‌ গ্রেফতার করেছে পুলিশ

ফরিদপুরে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালি উত্তোলনের সময় ওই ড্রেজারের চালক ও গ্রীজারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই লোড ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ড্রেজার চালক হেলাল হাওলাদার (৩২) ও গ্রীজারম্যান রাকিব গাজী (২০)।  তাদের বাড়ি খুলনার দাকোপ থানার খেজুরিয়া ও নলিনিয়া গ্রামে।
এ ব্যাপারে সিএন্ডবিঘাটের নৌ পুলিশ ফাঁড়ির এএসআই  মো. মনিরুল ইসলাম বাদি হয়ে কোতোয়ালি থানায় আজ রোববার একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৫।
মামলার এজাহারে এএসআই মনিরুল উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালু উত্তোলনকারী
দের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল ‌ শনিবার  বিকেলে ড্রেজার মেশিন দিয়ে বালি তোলার সময় তাদের আটক করা হয়। তাদের হেফাজত হতে একটি ড্রেজার জব্দ করা হয় যার গায়ে কোন নাম লেখা নাই এবং কোন এম নম্বর নাই।
এএসআই মনিরুল বলেন, গ্রেফতারকৃতরা বালি উত্তোলন সংক্রান্ত কোন কাগজপত্র‌ তারা ‌ দেখাতে পারেনি। পরে জব্দকৃত লোডমেশিন সহ থানায় হাজির হয়ে তিনি এব্যাপারে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  আজ রোববার   তাদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ধারা ২৮৩/৪৩১ তৎসহ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এছাড়া লোড ড্রেজারটি জব্দ করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য

error: Content is protected !!

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি তোলার সময় ড্রেজার সহ ২ জনকে ‌ গ্রেফতার করেছে পুলিশ

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :