ইসমাইল হােসন বাবুঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ভেসে আসা যুবক লিটন (৩০) মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। উদ্ধারের পর ভেড়ামারা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বিষয়টি নিশ্চত করে বলেন,মৃত যুবক ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘোষপাড়ার মৃত জামরুল ঘোষের ছেলে লিটন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরাঞ্চলে খড়ের মাঠ দখল নিয়ে কাকন বাহিনী ও মন্ডল বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
খােজ নিয়ে জানাযায়, সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলের ১৪ হাজার মৌজা এলাকায় দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনী ও রাজশাহীর বাঘা উপজেলার মন্ডল বাহিনীর মধ্যে পদ্মা চড়ে জেগে উঠা খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনী ও বাঘার মন্ডল বাহিনীর মধ্যে পদ্মা চড়ে জেগে উঠা খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে মন্ডল বাহিনীর প্রধান মুনতাজ মন্ডলসহ চারজন গুলিবিদ্ধ হন। এসময় মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬) ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুকুর আলী মন্ডলের ছেলে নাজমুল মন্ডল (২৬) মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘোষপাড়ার মৃত জামরুল ঘোষের ছেলে লিটন নিখােজ ছিলো। আজ ২৮ অক্টােবর মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পদ্মা নদীর তীরে লিটনের মরদেহ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, বাহাদুর পুর ইউনিয়নের রায়টা ঘাটের কাছে পদ্মা নদী দিয়ে ভেসে আসা একটি মরদেহ এলাকাবাসী পাড়ে তুলেছেন বলে তিনি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত করাসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার 



















