ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মাপাড়ে অবৈধ ব্যাটারি রিসাইকেলিং কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম পদ্মাপাড়ে নির্জন পদ্মা নদীর পাড়ে লাল কাপুড় দিয়ে ঘেরা। তার ভিতরে উন্মুক্তভাবে ভাঙা হচ্ছে শত শত পুরাতন ব্যাটারি। বের করা হচ্ছে সিসা। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। খবর পেয়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে ব্যাটারি রিসাইকেলিং কারখানা পরিচালনার অপরাধে দুইজন কে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

.

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম পদ্মাপাড়ে গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শেষ বিকেলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ( সিনিয়র কেমিস্ট) হাবিবুল বাসার ও থানা পুলিশ।

.

অর্থ দন্ডপ্রাপ্তরা হলেন – গাইবান্ধার কিংকরপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৩) ও মানিকগঞ্জের বাঠইমুড়ি এলাকার জিন্নাত আলীর ছেলে রবিন মিয়া (২৫)। তারা স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় প্রায় সাতদিন ধরে পদ্মানদীর পাড়ে অবৈধভাবে এ কারখানা চালাচ্ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

.

রাত সাড়ে ৮ টার দিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। তিনি বলেন, অবৈধভাবে ব্যাটারি রিসাইকেলিং কারখানা পরিচালনা করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

.

জানতে চাইলে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ( সিনিয়র কেমিস্ট) হাবিবুল বাসার ফোনে বলেন, ব্যাটারির ভিতরে সালফিউরিক এসিড থাকে। উন্মুক্তভাবে ব্যাটারি ভেঙে সিসা বের করায় বাতাসে সিসা ও লেটের পরিমাণ বেড়ে যায়। যা পরিবেশ ও মাটির জন্য মারাত্মক ক্ষতিকর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পদ্মাপাড়ে অবৈধ ব্যাটারি রিসাইকেলিং কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :