ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নোয়াখালী সেনবাগে এবার নবান্নের উৎসব নেই

মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় এবার এক ইঞ্চি জমিতেও আমন ধানের চাষ হয়নি। স্মরণকালের ভয়াবহতম দীর্ঘ সময়ের বন্যার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা গত কয়েক যুগেও ঘটেনি। এমন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন কৃষক জানিয়েছেন।

ফলে, ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের সরকারি লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায়, খাদ্য ঘাটতি মারাত্মকভাবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণত এ সময়ে কৃষকরা মাঠে মাঠে ধান কাটা ও ধান মাড়াই নিয়ে ব্যস্ত থাকলেও, এবারে তারা পুরোপুরি বেকার সময় পার করছেন। এর ফলস্বরূপ, সেনবাগ উপজেলার কোথাও নবান্নের উৎসব অনুষ্ঠিত হচ্ছে না।

এ বছর সেনবাগ উপজেলার কৃষকদের প্রধান ফসল ছিল আমন ধান। সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক মোহাম্মদ রফিক বলেন, তিনি এক একর জমিতে আমন ধান চাষ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সঠিক সময়ে জমিতে চাষও দেওয়া হয়েছিল এবং বীজতলা তৈরি করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময়ের বন্যা ও জলাবদ্ধতার কারণে বীজতলা নষ্ট হয়ে যায়, ফলে ১ ইঞ্চি জমিতেও আমন চাষাবাদ করা সম্ভব হয়নি। একই রকম অবস্থা হয়েছে আরও অসংখ্য কৃষকের।

আরও পড়ুনঃ মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন ও সেনবাগ পৌরসভায় মোট ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কারণে, এই জমিগুলোতে আমন ধান চাষ করা সম্ভব হয়নি। যার ফলে সরকারি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি এবং এক মুঠো চালও উৎপাদন সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

নোয়াখালী সেনবাগে এবার নবান্নের উৎসব নেই

আপডেট টাইম : ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :